Monday, 5 August 2019

স্ত্রীর থেকে ২০ হাজার টাকা ধার করে কেনা লটারির টিকিটে মিলল ২৮ কোটি!

স্ত্রীর থেকে ২০ হাজার টাকা ধার করে কেনা লটারির টিকিটে মিলল ২৮ কোটি!

নিজের ভাগ্য পরখ করে দেখার একটা শেষ চেষ্টা করতে এই টাকা স্ত্রীর কাছে ধার নিয়েছিলেন। আর তাতেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক কৃষক!



নিজস্ব প্রতিবেদন: কাজের খোঁজে দুবাই গিয়েছিলেন হায়দরাবাদের এক কৃষক বিলাস রিক্কালা। কিছুদিন সেখানে গাড়ি চালিয়ে উপার্জনের চেষ্টা করলেও তেমন কিছু না করতে পেরে শেষমেশ দেশে ফিরে আসেন তিনি। আসার আগে এক বন্ধু রবির কাছে ২০ হাজার টাকা দেন ‘দুবাই শপিং ফেস্টিভাল’-এ লটারির টিকিট কাটার জন্য। নিজের ভাগ্য পরখ করে দেখার একটা শেষ চেষ্টা করতে এই টাকা বিলাস তাঁর স্ত্রীর কাছে ধার নিয়েছিলেন। কিন্তু এ বার সুদিনের মুখ দেখল বিলাস। শুধু সুদিন নয়, রাতারাতি রাজা হয়ে গেলেন হায়দরাবাদের এই কৃষক। ২০ হাজার টাকা দিয়ে লটারির টিকিট কেটে ভারতীয় মূদ্রায় প্রায় ২৮ কোটি ৪২ লক্ষ ৪০ হাজার টাকা জিতেছেন বিলাস।

No comments: